শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ

জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিতে ইংল্যান্ডে পৌঁছেছেন মন্ত্রী, সচিব ও মহাপরিচালক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৩০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: লন্ডনে অনুষ্ঠিতব্য “জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যুক্তরাজ্য ২০২১ দ্যা জুলাই মিনিস্ট্রিয়াল”-এ যোগদানের লক্ষ্যে কপ-২৬ এর প্রেসিডেন্ট অলোক শর্মার আমন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন এম পি।

পরিবেশমন্ত্রী তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন।

সফরে তিনি ২৬ তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের প্রেসিডেন্ট আলোক শর্মার সভাপতিত্বে ২৫ ও ২৬ জুলাই লন্ডনে অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের “দ্যা জুলাই মিনিস্ট্রিয়াল” এ অংশগ্রহণ করবেন। এ সভায় আগামী নভেম্বর মাসে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ-২৬ এ প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখা, জলবায়ু অভিযোজন কার্যক্রম বৃদ্ধি, লস এন্ড ড্যামেজ, আর্টিকেল-৬ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলোর দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দান ইত্যাদি বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা বিষয়ে সম্মেলনের প্রেসিডেন্টকে অবহিত করবেন।

সভা শেষে লন্ডনে অবস্থিত বাংলাদেশের কমিউনিটির নেতৃবৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তাঁর বিভিন্ন সভায় মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফর শেষে তিনি আগামী ১ আগস্ট স্থানীয় সময় বিকেল তিনটায় বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102