বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

খাদ্যচক্রের ভারসাম্য রক্ষা জরুরি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, রাইট টু ফুড আয়োজিত আজকের খাদ্য অধিকার এবং কৃষি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরতে এ ধরনের সম্মেলন আয়োজন করা খুবই ফলপ্রসূ। এ সম্মেলন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্যচক্রের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, যা আমাদের সবার জন্য খুবই জরুরি।

বুধবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রাইট টু বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন, ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে খাদ্যাভাব দূরীকরতে ও কৃষি পুনর্গঠনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বিশেষভাবে কৃষি হবেষণার ওপর গুরুত্বারোপ করেছিলেন যার সুফল আমরা আজও পেয়ে যাচ্ছি। তিনি কৃষি ভূমিতে কর মওকুফের ব্যবস্থা করেছিলেন। বাংলাদেশের মানুষ খুবই কর্মঠ। আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি আরো বলেন, কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে সংকটপূর্ণ সময়ে বিশ্বে অনেক দেশেই খাদ্যাভাব লক্ষ্য করা যায়। সমতাভিত্তিক ও টেকসই খাদ্য নিরাপত্তা অর্জনে অন্তর্ভুক্তিমূলক সমাধানের দিকে সবাইকে এগোতে হবে। সবার জন্য পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করাই লক্ষ্য।

এছাড়া, জনসংখ্যা বৃদ্ধি, নগরায়নের সঙ্গে সঙ্গে খাদ্য চাহিদা বৃদ্ধি পায়। পানিসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি চ্যালেঞ্জ মোকাবেলা করে সকলের জন্য ‘খাদ্য নিরাপদ এশিয়া-প্যাসিফিক অঞ্চল’ নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান স্পিকার।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ফুড সিস্টেম সামিটে যোগ দিতে ইতালির রাজধানী রোমে অবস্থান করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ কৃষি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষকের জন্য দশ টাকায় ব্যাংক একাউন্ট খোলার ব্যবস্থা, কৃষি ও সারে ভর্তুকি প্রদানসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ আজ চাল উৎপাদনে বিশ্বে তৃতীয়, মাছ উৎপাদনে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা অর্জনে সরকার ডেল্টা প্ল্যান, ২১০০ প্রণয়ন করেছে।

রাইট টু ফুড বাংলাদেশের চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আক্তারুজ্জামান, নেপালের প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সঞ্জীব কুমার কার্না, কেয়ারের কান্ট্রি ডিরেক্টর রামেশ সিং ও রাইট টু ফুড বাংলাদেশের সাধারণ সম্পাদক মহসিন আলী গেস্ট অব অনার (সম্মানিত অতিথি) হিসেবে বক্তব্য রাখেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102