মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

নারী ফুটবল বিশ্বকাপ

ইতালির কাছে হারলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

নারী ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনার মেয়েরা। শুরু থেকেই রক্ষণাত্মকভাবে খেলে আর্জেন্টিনা। তবে শেষ রক্ষা হয়নি। শেষ দিকের গোলে জয় তুলেন নেয় ইতালি।

সোমবার নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেন পার্কে ‘জি’ গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে ইতালির হয়ে ৮৭তম মিনিটে একমাত্র গোলটি করেন ক্রিস্টিনা জিরেল্লি।

আগামী শনিবার ওয়েলিংটনে ‘জি’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে থাকা সুইডেনের বিপক্ষে মাঠে নামবে ইতালি। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ শুক্রবার ডুনেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

উল্লেখ্য, বিশ্ব ফুটবল র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার মেয়েদের অবস্থান ২৮, ইতালি আছে ১৬তে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102