মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন

বিশ্ববিদ্যালয়ের পর বিমান বন্দর চালু হলে দ্রুত যাতায়াতে সুবিধা হবে

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন হয়েছে। এখানে এটা প্রতিষ্ঠিত হলে দেশের বিভিন্ন জেলা থেকে অনেক শিক্ষক আসবেন। হাজারও শিক্ষার্থী পড়াশোনা করবে। শিক্ষকেরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে সারাদিন শিক্ষা কার্যক্রম শেষে আবার চলে যাবে। তাই তাদের বিমানে যাতায়াত করতে হবে। এ কারনে আমাদের বিমানবন্দরও লাগবে। যাতে আমাদের এ অঞ্চলের মানুষ লাভবান হয়। ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ লাভবান হবে। তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেতে অনেক টাকা ব্যয় করেন। সে ব্যয় অনেকাংশে কমে যাবে। তিনি রবিবার  বিকেলে সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসার ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

রমেশ চন্দ্র বলেন, ঠাকুরগাঁওয়ে কোন কিছুর অভাব নাই। আপনারা আপনাদের ছেলে মেয়েদের সব সময় নজর রাখবেন। আপনারা যেভাবে চান সেভাবে তাদের গড়ে তুলতে হবে। এতে উদাসীন হলে হলে না। এদেশটাকে উন্নত করতে হলে শুধু মাদ্রাসা শিক্ষা নয় সকল শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে। যদি পড়াশোনা করা যায়, হাতি ঘোড়ায় চড়া যায়। দেশে আশাতীত উন্নয়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের সকল উন্নয়নমূলক কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা ইতিমধ্যে প্রায় সকল কাজই শেষ করেছি। আর ২/১ টা কাজ বাকী আছে হয়ে যাবে। দয়া করে সকল ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চল। সফলতা আসবেই।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. তোজাম্মেল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগ  সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: মেহেদী ইকবাল প্রমুখ।

উল্লেথ্য ৪ তলা একাডেমিক ভবনটিতে ব্যয় হয় ২ কোটি ৯৩ লাখ টাকা। বাস্তবায়ন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102