শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রোববার বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪০ মিনিটে রোমের ফিউমিসিনো বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

এর আগে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৫টা ৫ মিনিটে রোমের উদ্দেশে যাত্রা শুরু করে। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

সফরকালে প্রধানমন্ত্রী দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবেন। এ ছাড়া ২৪ জুলাই রোমে অনুষ্ঠিত ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিন দিনের সফর শেষে আগামী ২৬ জুলাই ইতালি থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102