বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

মেয়েদের পুরস্কৃত করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

ভারতের বিপক্ষে দারুণ এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে জয় তুলে নেয় মেয়েরা। ভারতের বিপক্ষে মেয়েদের এটিই ছিলো প্রথম ওয়ানডে জয়।

সিরিজ নির্ধারণী ম্যাচটি টাই হয়েছে। সেখানে প্রথমে ব্যাট করে ১০৭ রানের ইনিংস খেলেন ফারজানা হক। দল পায় ২২৫ রানের সংগ্রহ।

ভারত জয়ের পথে থাকলেও শেষ দিকে দারুণ বোলিং করে ম্যাচ ড্র করে ফেলেন বাংলাদেশের মেয়েরা। সিরিজটি ১-১ এ শেষ হওয়ায় তা ভাগাভাগি হয়েছে।

মেয়েদের এই সাফল্যের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে মেয়েদের আর্থিক পুরস্কার ঘোষণা করবে।

বিসিবির সূত্রে জানা গেছে, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন রবিবার (২৩ জুলাই) এই পুরস্কার ঘোষণা করবেন।

এর আগে বিসিবি সভাপতি বলেছিলেন, দল প্রথমবার কিছু করলে তাদের পুরস্কার দেওয়া হবে। কোন দলের বিপক্ষে প্রথম জয় বা প্রথম সিরিজ জিতলে ছেলেদের ক্রিকেট দলকে পূর্বে পুরস্কৃত করে এসেছে বিসিবি।

ওই ধারায় বাংলাদেশ নারী দলও ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয় ও প্রথমবার সিরিজ ভাগাভাগি করায় পুরস্কার পাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102