শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

মরক্কোতে নিযুক্ত রাষ্ট্রদূতকে ঢাকায় তলব

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শাহদৎ হোসেনকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শাহদৎ হোসেনের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে ডেকে পাঠানো হয়েছে।

রাষ্ট্রদূতকে ৯ সেপ্টেম্বরের মধ্যে ঢাকায় ফেরত আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক সূত্র।

এদিকে আগামী পাঁচ মাসের মধ্যে আরও আটটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হবে। দেশগুলো হচ্ছে— ইরাক, কানাডা, কুয়েত, জার্মানি, থাইল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড ও সৌদি আরব।

খলিলুর রহমান কানাডার দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের ডিসেম্বরে। মো. ফজলুল বারি ইরাকে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ২০২১ সালের জুলাইয়ে। মো. মোশাররফ হোসেন ভূঁইয়া জার্মানিতে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের অক্টোবরে এবং মেজর জেনারেল মো. আশিকুজ্জামান কুয়েতে দায়িত্ব গ্রহণ করেন ২০২০ সালের সেপ্টেম্বরে। মোহাম্মাদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবে ২০২০ সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করেন। ওই পাঁচজন রাষ্ট্রদূত চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102