মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

কোহলিদের ছাপিয়ে সেরা তিনে লিটন

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছেন লিটন কুমার দাস। তিন ফরম্যাটেই ভালো খেলছেন তিনি। এমন ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই ২০২০ সাল থেকে এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা তিনে আছেন এই ওপেনার।

সেরা রান সংগ্রাহকের তালিকায় লিটনের ওপরে আছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এই সময়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ দশমিক ৬৭ গড়ে রান করেছেন পাঁচ হাজার ৮১২। যেখানে ১৫টি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৪২টি ফিফটিও। দুই নম্বরে অবস্থান করা আরেক পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ান এই সময়ে ৪৬ দশমিক ৬৪ গড়ে ৩ সেঞ্চুরি ও ৩৭ ফিফটিতে করেছেন চার হাজার ৪৭৮ রান।

এ তালিকার তিনে থাকা লিটন পেছনে ফেলেছেন জো রুট ও ভিরাট কোহলির মতো তারকাকে। বাংলাদেশি এই উইকেটকিপার-ব্যাটার ৩৬ দশমিক ৫৬ গড়ে ৭ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে করেছেন ৪ হাজার ২৬৮ রান।

চারে থাকা রুটের রান চার হাজার ২২৮ ব্যাটিং গড় ৫১ দশমিক ৫৬ রান ১৩ সেঞ্চুরি ও ১৬ ফিফটিতে এই রান করেছেন তিনি। ভারতের তারকা ক্রিকেটার ভিরাট কোহলি ৩৯ দশমিক ৭৭ গড়ে ৫ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে করেছেন চার হাজার ১৭ রান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102