বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ভ্যাকসিন নিয়ে আর কোন সংকটের আশঙ্কা নেই: পররাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৭৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনার টিকা নিয়ে আগামীতে আর কোন সংকটের আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের পাঠানো আড়াই লাখ টিকাগ্রহণ করে সাংবাদিকদের একথা বলেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ১ মাসের মধ্যে আস্ট্রাজেনেকার ২৮ লাখ ডোজ করোনা টিকা আসবে। ভ্যাকসিন নিয়ে আগামীকে আর কোন সমস্যা হবে না।

এর আগে, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রেজেনেকার করোনা ভাইরাস প্রতিরোধী টিকার ২ লাখ ৪৫ হাজার ২০০ টি ডোজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসে পৌছায়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102