সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

ছাতকে

জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

“সোনায় বিনিয়োগ,ভবিষ্যতের সঞ্চয়”এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো ছাতকে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ছাতক উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের মধ্যবাজারের নগর বিপনী থেকে উপজেলা শাখার সভাপতি শ্যামল পাল সাধু ও সাধারণ সম্পাদক সুজিত পাল এর নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নগর বিপনীতে এসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক শংকর দেবনাথ, নিরঞ্জন পাল, মনোরঞ্জন দেবনাথ, পল্টু দাস, সন্তোষ তালুকদার, কাজল পাল, রতন পাল, মিঠু দেবনাথ, উত্তম পাল, আব্বাস আলী, সজল সরকার প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102