সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

ঢাকা-১৭ আসন

নৌকার আরাফাত বিজয়ী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। সোমবার (১৭ জুলাই) রাতে ভোট গণনা শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। নৌকার প্রার্থী আরাফাত এই আসনের মোট ১২৪ কেন্দ্রে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের আশরাফুল হোসেন ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সোমবার (১৭ জুলাই) সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে দুই উপজেলার ১২৪টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। ভোটগ্রহণের পরিস্থিতি সরাসরি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

এই আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের ৫ মাস আগে এ উপনির্বাচন হয়।

নির্বাচনী আচরণবিধি সুষ্ঠ হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে ২৫ জন নির্বাহী ও ৫ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে তৎপর ছিলেন। মোতায়েন করা হয়েছে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের ১৫টি টিম, র‌্যাবের ছয়টি টিম ও ১০ প্লাটুন বিজিবি।

রিটার্নিং কর্মকর্তা জানান, ভোটের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর রয়েছে। কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে ভোট গ্রহণ চলে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন-আটজন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের আকবর হোসেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ছিলেন-আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম) এবং তারিকুল ইসলাম। প্রার্থীদের মধ্যে প্রচারণায় বেশি তৎপর ছিলেন নৌকা প্রতীকের মোহাম্মদ আলী আরাফাত, একতারা প্রতীকের হিরো আলম ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সিকদার আনিসুর রহমান।

উল্লেখ্য,  এই উপ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দিলেও বিএনপিসহ অধিকাংশ দলেরই প্রার্থী ছিলেন না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102