শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীতেও বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে আনে সমতা। তৃতীয় ম্যাচ প্রোটিয়ারা জেতার পর চতুর্থ ম্যাচে জয় দিয়ে আবারও সমতা আনে বাংলাদেশ।

তবে সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচে জয়-পরাজয়ের সেই ধারাবাহিকতা আর থাকল না। এই ম্যাচেও জয় তুলে নিল যুবা টাইগাররা। সিলেটে আফগানিস্তানের বিপক্ষে মূল দলের সিরিজ জয়ের পর রাজশাহীতে সিরিজ জিতে নিল অনূর্ধ্ব-১৯ দলও।

রাজশাহীতে প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেট হারিয়ে ২১০ রান করে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ১৭ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

রাজশাহীর দেওয়া ২১১ রানের লক্ষ্যে প্রথম ৪৮ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন ওপেনার আদিল বিন সিদ্দিক এবং আসরজুড়ে ফর্মে থাকা আরিফুল ইসলাম। ১৩৫ রানের মাথায় আদিলের বিদায়ের পর দেখা যায় ছন্দপতন। ১৮৯ রান তুলতে আরও ৭ উইকেট হারায় বাংলাদেশ।

জয়ের থেকে ২২ রান দূরে, হাতে মাত্র ৩ উইকেট। কঠিন হয়ে যাওয়া ম্যাচকে সহজ করে দেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি এবং রাফি উজ্জামান রাফি। অপরাজিত ২২ রানের জুটি গড়েন তারা।

এর আগে প্রথমে ব্যাট করা প্রোটিয়াদের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরি করেন ডেভিড টিগার (৬৩)। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়ক জুয়ান জেমসের ব্যাটে।

৪৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার অধিনায়ক রাব্বি। দুইটি করে উইকেট নেন রোহানাত দৌলাহ বর্ষন, রিজান হোসেন এবং রাফি। ৬ ওভার বল করে ১টি উইকেট পেলেও মাত্র ১৮ রান দিয়েছেন আরিফুল। ম্যাচসেরাও হয়েছেন তিনি। সিরিজসেরা রাফি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102