শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

এইচএসসির ফরম পূরণ ১৮ জুলাই পর্যন্ত বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। রোববার ঢাকা শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ১৮ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া যাবে ১৯ জুলাই পর্যন্ত।

এছাড়া ১০০ টাকা বিলম্ব ফিসহ আগামী ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা।

বিজ্ঞপ্তিতে ফি পরিশোধের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

এর আগে গত ৯ জুলাই থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়; রোববার তা শেষ হওয়ার কথা ছিল। আগামী ১৭ অগাস্ট থেকে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102