সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৪২৪

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

শনিবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০৬ জনে উপনীত হয়েছে। এছাড়া, ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৪২৪ জন। তারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৪১ জন, ঢাকার বাইরের ৬৮৩ জন।

রবিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৭৮ জন। তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে চার হাজার ৯৫৫ জন। এর মধ্যে ঢাকার ভেতরে হাসপাতালে ভর্তি রয়েছে তিন হাজার ১৫৪ জন। ঢাকার বাইরে অপরাপর বিভাগে ভর্তি রয়েছে এক হাজার ৮০১ জন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102