মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

অভ্যান্তরীণ দ্বন্দ্বে বাংলাবান্ধা বন্দরে আমদানী রপ্তানিতে স্থবিরতা

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ২৯৯ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার তেতুলিয়ায় অবস্থিত চতুদের্শীয় বাংলাবান্ধা
বন্দরে অভ্যান্তরীণ দ্বন্দ্বের কারণে বন্দরে এখন শূন্যতা দেখা দিয়েছে। প্রতিদিনই এই বন্দরে পন্যবাহী শত শত পরিবহন ট্রাক সারিবদ্ধ ভাবে দাড়িয়ে থাকতো-  ভুটান, নেপাল,  ভারত থেকে এ চতুর্দেশীয় বন্দর দিয়ে মালামাল নিয়ে পরাপার হয়ে আসছিলো। এ থেকে শ্রমিক কর্মজীবী মানুষরাও আয় রোজগারের আশায় কর্মব্যাস্তায় থাকতো। গত  ৭-৮
দিন থেকে ফুলবাড়ি সীমান্তে ভারত, ভুটানের পাথর ব্যাবসায়ী ও ফুলবাড়ি ট্রাক ওনার্স এসোসিয়েশনের সাথে অভ্যান্তরীণ দ্বন্দ্বের কারণে বন্দরের আমদানী রপ্তানি কার্য্যাক্রম  স্থবির
 হয়ে পড়েছে। এতে বাংলাবান্ধায়  বন্দর সংশ্লিষ্ঠ ব্যাবসায়ী সিএনএফ ও শ্রমিকরা বিপাকে পড়েছে। এতে নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিকদের ওপর। কর্মহীন হয়ে পড়েছে শত শত শ্রমিক, স্থবির হয়ে পড়েছে জীবন জীবিকা।
জানা যায়, ভারতের ফুলবাড়ি স্থলবন্দর ট্রাক ওনার্স সমিতি আগে ভুটানের পাথর বোঝাই ট্রাক থেকে শুধু মাত্র রুট টেক্স আদায় করতেন। বর্তমানে পণ্য পারাপার চার্জ ফি বাবদ ভুটানের পাথর বোঝাইকৃত দশ চাকার ট্রাকে পাঁচ হাজার এবং ছয় চাকার ট্রাকে ৩ হাজার টাকা অতিরিক্ত চাঁদা দাবি করায় বন্দরে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে ভারতীয় ট্রাক গুলোতে এসব টাকা আদায় করা হয় না। এতে ফুলবাড়ি স্থলবন্দর ট্রাক ওনার্স সমিতির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ব্যবসায়ীরা। তাই তারা এই বন্দর দিয়ে কোনো প্রকার আমদানি রপ্তানি করছে না। এর ফলে ১১ জুলাই হতে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।  ফাঁকা মাঠে পরিনত হয়েছে বাংলাবান্ধা স্থলবন্দরের ট্রাক টার্মিনালটি। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক আতাউর রহমান বলেন, গত কয়েক দিন ধরে আমদানি রপ্তানি বন্ধ থাকায় আমাদের শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে। তাদের সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে। আশাকরি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে ভারতের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করবেন। যেন শ্রমিকরা আবার কাজে ফিরতে পারেন এবং স্থলবন্দরে ফিরে আসুক কর্মচাঞ্চল্য।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা শওকত আলী মিয়া বলেন, ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ব্যাবসায়ীদের মধ্যে অভ্যান্তরীণ দ্বন্দ্বে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।বিষয়টি দ্রুত সমাধানের জন্য এই বন্দরে ব্যাবসায়ীরাও আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এব্যাপারে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন জানান, ফুলবাড়ি ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন ও ভারত-ভুটানের ব্যাবসায়ীদের মালামাল পারাপারে চার্জ ফি নিয়ে অভ্যান্তারিন দ্বন্দ্বের কারণে অ্যাসোসিয়েশন কর্মবিরতী করছেন। ফলে আমদানি-রপ্তানি রয়েছে, তবে দ্রুত সমাধনের প্রক্রিয়া চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102