মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: কিংবদন্তি গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, বাংলাদেশের সব ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে তিনি তাঁর গান দিয়ে সাধারণ মানুষকে উজ্জীবিত করেছেন। ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পীগোষ্ঠীর সদস্য হিসেবে তিন ষাটের দশকে বিভিন্ন সংগ্রাম এবং গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ ও সামরিক শাসনবিরোধী গণআন্দোলনে তাঁর গান দিয়ে শামিল হয়েছিলেন।

কিংবদন্তি এই শিল্পীর মৃত্যু বাংলাদেশের গণসংগীতের জন্য এক অপূরনীয় ক্ষতি, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। সংগীত জগতে তাঁর অবদান বাংলাদেশের মানুষ চিরদিন মনে রাখবে।

মন্ত্রী, ফকির আলমগীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, গণসংগীতশিল্পী ফকির আলমগীর (৭১) শুক্রবার রাত ১১ টায় করোনায় আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে রেখে গেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102