রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সি‌লে‌টে গ্রাসরুটস এর সেমিনারে ডাঃ স্বপ্নীল

লিভার রোগ থেকে বাঁচতে প্রয়োজন সচেতনতা

শ‌হিদুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলোজি বিভাগের প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেন, লিভারের বিভিন্ন রোগ থেকে বাঁচতে সচেতনতা জরুরি। দীর্ঘদিন ধরে শরীরে হেপাটাইটিস-বি ভাইরাসের উপস্থিতি, অতিরিক্ত মেদ লিভারের রোগের প্রধান কারণ।
শুক্রবার (১৪ জুলাই) সিলেট এর একটি অভিজাত হোটেল এর হলরুমে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুটস) সিলেট এর আয়োজনে নারী উদ্যোক্তা সৃষ্টি ও ক্যাপাসিটি বিল্ডিং এর লক্ষে জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
কর্মশালায় তিনি লিভার রোগের বিভিন্ন ধরণ ও তার চিকিৎসা সম্পর্কে বিষদ আলোচনা করেন। লিভার রোগ নিয়ে করা বিভিন্ন গবেষণা ও সহযোগীর সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত স্টেম সেল থেরাপি সম্পর্কে লেকচার দেন। এছাড়া কর্মশালায় উপস্থিত গ্রাসরুটস এর সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা.স্বপ্নীল।
অনুষ্ঠানে  তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ( গ্রাসরুটস) এর সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102