বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

ছাতকে নামাজি শিশু-কিশোরদের মধ্যে বাইসাইকেল বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩০৪ এই পর্যন্ত দেখেছেন

ছাতক সংবাদদাতা : ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাও যুব সমাজের আয়োজনে টানা ৪০ দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ২০ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের হাতে উপহার তুলে দেন অতিথিরা। গ্রামের প্রবাসীদের অর্থায়ন এ স্থানীয় পাইগাঁও যুবসমাজ গত রমজান মাসে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফিজ মিনহাজ মাহমুদ। অনুষ্টানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েখ মাও. আব্দুস সোবহান, জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান ও ছাতক উপজেলা যুবলীগের সভাপতি মুরাদ হোসেন, জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমান, হাজী মর্তুজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর, হাজী সাদক আলী, মোঃ আব্দুস সবুর, প্রবাসী আমজদ আলী, দিলোয়ার হোসেন আলী, আব্দুল হক, ছালিক মিয়া, আইন উদ্দিন, শাখাওয়াত হোসেন, সুজন মিয়া, মাওলানা মাসুক মিয়া প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, ইব্রাহিম আলী, কালাম উল্লাহ, আফরোজ আলী, নাইব আলী, তোফাজ্জল হক গয়াছ, আনফর আলী, মোসাদ্দেক আহমেদ ওয়ারিছ, জয়নাল আবেদীন, বশিদ আলী, ফজর আলী, রেজাউল করিম, হাবিবুর রহমান, কৌছর মিয়া, আলী আহমদ, আসকর আলী, আব্দুস সালাম,আশরাফ হোসেন, উলফত আলী, ময়নুল ইসলাম, আঙ্গুর আলম, শাহাব উদ্দিন, আব্দুল কাইয়ুম,  আমিন উদ্দিন, জুলফিকার আলি, ছিদ্দিকুর রহমান, আইনুল হক, জাকির হোসেন, হাফিজ ইমরান,  হাফিজ আবেদ আলী, হাফিজ আলিম উদ্দিন, সফিক উদ্দিন হাসির, তারিছ মিয়া, আজমল হোসেন, কামরান আহমদ, ইসমাইল আলী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102