বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

কারো সঙ্গে যুদ্ধ চাই না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

আমাদের নৌবাহিনীর প্রয়োজন পড়ে আমাদেরকেই রক্ষা করার জন্য, সাইক্লোন মোকাবিলা করার জন্য। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা শান্তিকামী জাতি। সবার সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু আত্মরক্ষা করার মতো ক্ষমতাও আমাদের থাকা দরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

May be an image of 2 people, television and text

বুধবার (১২ জুলাই) নৌবাহিনীর নবনির্মিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা, ৪১ পিসিএস-এর চারটি জাহাজ এবং চারটি এলসিইউয়ের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। পটুয়াখালীর কলাপাড়ায় আয়োজিত এ কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন। প্রধানমন্ত্রী ১৯৭৪ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনী দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ থেকে উদ্ধৃত করে এসব কথা বলেন।

May be an image of 4 people, dais and text that says 'কমিশনিং ৪১পিসিএসএবংএ এবং পিসিএস Fw বঙ্গবন্ধকন্যা প্রধানমন্ত্রী অনুষ্ঠানে রাখেন হাসিনা বুধবার (১২ জুলাই ২০২৩) গণভবন থেকে ভিডিও কনফারেস্সের কলাপাড়া প্রান্তে বাংলাদেশ নৌবাহিনীর নবনির্মিত শের-ই-বাংলা, ৪১ ক্রাফট ৪টিল্যান্ডিং ক্রাফটএ ইয়াসিন জয়/ফোকাস নিউজ'

নৌবাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত সাড়ে ১৪ বছরে আওয়ামী লীগ সরকার ফোর্সেস গোল-২০৩০ অনুযায়ী নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৌবহরে অ্যাভিয়েশান ও সাবমেরিন সংযোজন করে। যার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী বিশ্ব দরবারে আজ ত্রিমাত্রিক বাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে।

  • আমরা প্রকৃতপক্ষে কারো সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেন সুরক্ষিত থাকে, সেদিকে আমাদের দৃষ্টি। এ কারণে নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীকে সার্বিকভাবে উন্নত সমৃদ্ধ করার পদক্ষেপ নিয়েছি। যেন আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন ও দক্ষ হয়ে ওঠে। সেদিকে আমরা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি–প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিনি আরো বলেন, নৌবাহিনীতে সংযোজিত হয়েছে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধজাহাজ, গড়ে তোলা হয়েছে হেলিকপ্টার ও টহল বিমান সমৃদ্ধ নেভাল অ্যাভিয়েশন এবং বিশেষায়িত ফোর্স সোয়াডস। সমুদ্রে নজরদারি ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে হেলিকপ্টার ছাড়াও একাধিক যুদ্ধ জাহাজ এবং সরঞ্জামাদি ক্রয় ও নির্মাণের কার্যক্রম চলমান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102