বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

জামালপুর জেলার কিন্ডারগার্টেন শিক্ষকদের মানবেতর জীবন। কতৃপক্ষের সু দৃষ্টি কামনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৯৬ এই পর্যন্ত দেখেছেন

এ এস পলাশ,জামালপুর: জামালপুর জেলায় কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুলগুলোর সাথে সম্পৃক্ত পরিচালক,শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবন-যাপন করছেন।
পৃথিবীজুড়ে কোভিড-১৯ মহামারী কারণে সরকারী নির্দেশনা অনুযায়ী ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রায় ১৬ মাস যাবৎ পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছেন কিন্ডারগার্টেন এর পরিচালক ও শিক্ষক-কর্মচারীরা।বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জামালপুর জেলা শাখার দেওয়া তথ্যসূএে জানা যায়, জামালপুর জেলায় প্রায় ৫১৭ টি কিন্ডারগার্টেন ও প্রাইভেট স্কুল রয়েছে।ব্যক্তিমালিকানায় পরিচালিত এ সকল প্রতিষ্ঠানগুলোতে প্রায় কয়েক হাজার শিক্ষকমন্ডলী কর্মরত ছিলেন।ভাড়া বাসায় পরিচালিত এসকল প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই এখন প্রায় স্থায়ীভাবে বন্ধ হওয়ার পথে।দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষরাও এখন কর্মহীন হয়ে পড়েছে এবং এর প্রভাব প্রতিফলিত হয়েছে শিক্ষকদের পুরো পরিবারের উপর।বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি আবু সাঈদ পলাশ বলেন,কিন্ডারগার্টেন স্কুলগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীরা এখন অনাহারে অর্ধাহারে দিন অতিবাহিত করছেন।তিনি আরো বলেন,আমরা সংগঠনের পক্ষ থেকে জামালপুর জেলা প্রশাসন বরাবর কয়েকবার আবেদন করেও কোন মানবিক সহায়তা পাই নি।এছাড়াও সংগঠনের পক্ষ থেকে জেলার কয়েকজন জনপ্রতিনিধিদের সাথে সহায়তার বিষয়ে কথা বলেছি,তাঁরা মানবিক সহায়তার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোন সহায়তা আমরা পাই নি।
করোনা মহামারী কমে গেলে এবং সরকার জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দিলে হয়তো কিন্ডারগার্টেন ও ব্যক্তিমালিকানাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত পরিচালক ও শিক্ষকদের কিছুটা হলেও মানবেতর জীবন থেকে মুক্তি পাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102