শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

চীনে বাংলাদেশিদের অংশগ্রহণে ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

বিদেশি তরুণদের মধ্যে চীনা সংস্কৃতির বিনিময় জোরদার করতে এবং পারস্পরিক বন্ধুত্ব বাড়ানোর জন্য চীনের গুইঝৌ প্রদেশে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী ‘ঝি অ্যান্ড শিং গুইঝৌ সিল্ক রোড ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম-২০২৩’।

২ থেকে ৮ জুলাই সিল্ক রোড ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের উদ্বোধনী ও সমাপনী পর্বটি গুইঝৌ প্রদেশের খায়লি শহরে অবস্থিত খায়লি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই প্রোগ্রামে স্থানীয় সরকারের আমন্ত্রণে দুজন বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

চীন-আসিয়ান শিক্ষা বিনিময় সপ্তাহ সচিবালয়ের পরিচালক ছেন ওয়েনেই, ছিয়ানডংনান পিপলস গভর্নমেন্টের ডেপুটি সেক্রেটারি জেনারেল শু লং, ছিয়ানডংনান এডুকেশন ব্যুরোর পার্টি গ্রুপের সদস্য ঝাং ওয়েনলিয়াং ও খায়লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উদ্বোধনী পর্বে অংশ নেন।

jagonews24

ঝি অ্যান্ড শিং গুইঝৌ সিল্ক রোড ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামে দুজন বাংলাদেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা হলেন, চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকস বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম এবং বেইজিং চিয়াওথং বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থী মেহেদী হাসান।

এই ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে যুব প্রতিনিধিরা চীনা সংস্কৃতি অনুভব, চীনা জাতীয় রীতিনীতি অনুধাবন, বিভিন্ন সংস্কৃতি বিকাশ, গুইঝৌ প্রদেশের দারিদ্য বিমোচন এবং গ্রামীণ উন্নয়ন, বিশেষ করে দক্ষিণ-পূর্বে গুইঝৌ প্রদেশে বসবাসরত মিয়াও এবং তং সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতি ও জীবনযাত্রার সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে।

বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, ভিয়েতনাম, নাইজেরিয়া এবং অন্যান্য দেশ থেকে আগত চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২০ জন যুব প্রতিনিধি এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102