শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় আইন অমান্য করে ঈদের নামাজ, ২৫ বাংলাদেশির জেল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ২০ জুলাই ঈদের দিন স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) লঙ্ঘন করে লোক জমায়েত করায় ২৫ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করেছে দেশটির পুলিশ। তাদের প্রত্যেককে ৫ হাজার রিংগিত জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২৩ জুলাই) কুয়ালালামপুরের দায়রা আদালতে বিচারক নুরসালহা দাতুক হামজাহ এই আদেশ দেন। একই দিনে দেশটির পেনাং এএসওপি লংঘন করে ঈদের নামাজ আদায় করার দায়ে ৪৮ বাংলাদেশিসহ একজন মালয়েশিয়ান নাগরিককে গ্রেফতার করে পুলিশ। পরে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হলে কূটনৈতিক তৎপরতায় তাদের সবার জামিন মঞ্জুর করা হয়।

ঈদের দিন কুয়ালালামপুরের গুমবাক এলাকায় ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়। সেখানে অর্ধ শতাধিক বাংলাদেশিকে আমন্ত্রণ জানানো হয় ভূড়িভোজের জন্য। পরে সেই অনুষ্ঠান থেকে ২৫ জন প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। একই দিনে সকালে পেনাং এর একটি মসজিদে ৯টায় ঈদের নামাজের জন্য জড়ো হন অসংখ্য প্রবাসী।

এসওপির কারণে মাত্র ১০০ জনকে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়। কিন্তু পরে কয়েক শতাধিক প্রবাসী মসজিদের বাইরে গিয়ে নামাজ পড়ায় বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা সমালোচনা। তখন পুলিশ অভিযান চালিয়ে ৪৮ বাংলাদেশি ও ১ জন মালয়েশিয়ানকে গ্রেফতার করে।মালয়েশিয়া পহেলা জুন থেকে দেশটিতে চলছে কঠোর লকডাউন। ঘরের বাহিরে যেতে নিষেধ করা হয়েছে।

গত মাসে মালয়েশিয়ায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ হাজার ৫৭৩ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১৪৪ জন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102