বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দীপিকার সম্পদের পরিমাণ জানা গেল

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

বলিউডের জনপ্রিয় ও সফল অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। ১৫ বছরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন ভক্তদের। অভিনয় করেছেন হলিউডের ছবিতেও। বিপুল সম্পত্তির মালিক এই অভিনেত্রী।

বলিউডের সবচেয়ে দামি নায়িকা দীপিকা পাড়ুকোন। ২০২৩ সালে প্রতিটি ছবির জন্য ১৫ থেকে ৩০ কোটি ও বিজ্ঞাপনের জন্য ৭ থেকে ১০ কোটি টাকা আয় করেন তিনি। বর্তমানে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন দীপিকা। জানা যায়, ২০২২ সালের শেষদিকে ৪১০ কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন দীপিকা পাড়ুকোন। এই বছরে সেই পরিমাণ বেশ কিছুটা বেড়েছে।

রিপোর্ট থেকে জানা যায়, প্রতি বছর দীপিকার সম্পত্তির পরিমাণ ১৫ শতাংশ হারে বাড়ছে। তার মাসিক আয় কমপক্ষে দুই কোটি টাকা। আর বছরে ৪০ কোটির কাছাকাছি আয় করছেন দীপিকা। একাধিক স্টার্টআপে বিনিয়োগ করেছেন তিনি। বেল্লাট্রিক্স এরোস্পেস, ড্রাম ফুডস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, ব্লুস্মার্ট, ফ্রন্টরোও-এর মতো সংস্থায় বিনিয়োগ করেছেন নায়িকা। সেখান থেকেও অনেকটা আয় হয় তার।

এছাড়াও ‘অল অ্যাবাউট ইউ’ নামের একটি ফ্যাশন ব্র্যান্ডের মালিক তিনি। ওই ব্র্যান্ডের পোশাক মিন্ত্রার মাধ্যমে বিক্রি করেন দীপিকা। কমপক্ষে ৩৫ কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। সেখান থেকেও ভালো রিটার্ন আসে। এছাড়াও রয়েছে তার মেকআপের ব্র্যান্ড ‘এইট্টি টু ই’। যারজন্য বিজ্ঞাপন করতে দেখা গেছে শাহরুখ খানকে। সূত্র:জি ২৪ ঘণ্টা

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102