শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

অবসরের আগে করোনার কাছে হার মানলেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় মৃত্যুবরণ করেন।

আবুল হোসেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। আগামী ২ অক্টোবর তার চাকরিজীবন শেষে অবসরে যাওয়ার কথা ছিল।আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।তিনি আবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শুক্রবার (২৩ জুলাই) ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, আবুল হোসেন ১৯৮৩ সালের ৭ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে স্টেশন অফিসার হিসেবে যোগ দেন।

এরপর তিনি দীর্ঘ কর্মজীবনে ওয়ারহাউজ ইন্সপেক্টর, সিনিয়র স্টেশন অফিসার, উপ-সহকারী পরিচালক এবং সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করেন।২০১৭ সালে তিনি উপ-পরিচালক পদে পদোন্নতি পান এবং ২০২০ সালের ৯ জানুয়ারি থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পালন করছিলেন।

মৃত্যুকালে আবুল হোসেন এক ছেলে, তিন মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, আবুল হোসেন একজন মেধাবী, দক্ষ ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি ছিলেন সদালাপী ও বিনয়ী।

তিনি সাফল্যের সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102