বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ঈদ শুভেচ্ছা জানালেন নাসির-তামিমা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: বিয়ের পর নানা আলোচনা-সমালোচনার মধ্যে পরে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মি। তবে সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে এগিয়ে চলছে এই দম্পতি। বিয়ের পর স্ত্রী তামিমা তাম্মির সঙ্গে এটাই নাসিরের প্রথম কোরবানির ঈদ।

আর ঈদে একটু বিলম্বে হলেও ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। বৃহস্পতিবার রাতে এই দম্পতি তাদের কয়েকটি যুগল ছবি ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করে সবাইকে ঈদ শুভেচ্ছা বার্তা দেন।

ক্রিকেটারদের প্রায় সবাই গত বুধবার ও বৃহস্পতিবার ঈদ শুভেচ্ছা জানালেও নাসির জানালেন ঈদের তৃতীয় দিনের শুরুতে।পোস্ট করা সেই ছবির ক্যাপশনে নাসির লিখেছেন, এ বছরের ঈদ সবার জন্য বয়ে আনুক আনন্দ এবং সুখ-সমৃদ্ধি। আল্লাহ সবাইকে অনুগ্রহ করুন। ঈদ মোবারক।উল্লেখ্য, গত ১৪ই ফেব্রুয়ারি ঢাকার একটি রেস্তোরাঁয় পেশায় বিমানের কেবিন ক্রু তামিমা সুলতানা ও নাসির হোসেন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ে নিয়ে নানা জটিলতার সৃষ্টি হয়েছিল।

যে সূত্র ধরে মামলাও দায়ের হয়, যেটির তদন্ত এখনও চলমান রয়েছে। রাকিব হাসান নামের এক ব্যবসায়ী এখনও তামিমা তাম্মিকে স্ত্রী দাবি করে আসছেন। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। রাকিব বলছেন, তামিমার সঙ্গে তার এখনও ডিভোর্স হয়নি। অন্যদিকে তামিমা বলছেন- রাকিবের সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। এমন পরিস্থিতিতে এখনও স্পষ্ট নয় যে- তামিমা ও রাকিবের মধ্যে ডিভোর্স হয়েছে কিনা।

যার সঠিক তদন্ত পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102