রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

পর্যটকের ক্যামেরায়

একসঙ্গে ২০ সিংহের পানি পানের বিরল দৃশ্য

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

সোশ্যাল মিডিয়ার কারণে অনেক বিরল ঘটনা দেখতে পারি আমরা। আর এসব ঘটনার মধ্যে বন্য প্রাণীদের অদ্ভুত আচরণও ধরা পড়ে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মালামালা অভয়ারণ্যে এমনই বিরল দৃশ্য দেখা গেল। যেখানে স্যান্ড নদীর তীরে ২০টি সিংহকে সারিবদ্ধভাবে পানি পান করতে দেখা গেছে। দৃশ্যটি ধারণ করেছেন পর্যটক নাডাভ ওসেনড্রাইভের।

লেটেস্টসাইটিংস.কম ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওসেনড্রাইভের বলেন, এটি ছিল মালামালা অভয়ারণ্যে ভ্রমণের শেষ সকাল। দুর্লভ চিতাবাঘ খুঁজছিলাম আমরা। কিন্তু কিছুতেই সেটির দেখা পাচ্ছিলাম না।

ওসেনড্রাইভের বলেন, আমরা যখন ক্যাম্পে ফিরে আসি সেই সময় বিরল দৃশ্য দেখা যায়। শুরুতে দেখি স্যান্ড নদীতে হাতিদের একটি পরিবার গোসল করছে। তাদের খেলতে দেখে থেমে যাই আমরা। দিনটি আমাদের শেষ দিন হওয়ায় আমরা উপভোগের চেষ্টা করছিলাম।

তিনি বলেন, এরপর হাতিদের পেছন থেকে কিছু নড়াচড়ার শব্দ আসে। দুটো কান দেখে আমরা বুঝে যাই যে এটি সিংহ। সিংহটি উঁচু থেকে নিচে নামে এবং নদীর পানি খাওয়া শুরু করে। পেছনে তাকিয়ে দেখি আরও একটি সিংহ আসে। একে একে আরও সিংহ আসে।

ওসেনড্রাইভের বলেন, মূলত এটি ছিল কাম্বুলা সিংহের দল। আমরা আশা করেছিলাম তারা সারিবদ্ধ হয়ে পানি পান করবে। আর শেষ পর্যন্ত সেই দৃশ্য দেখতেও পেলাম। যা সিংহের ক্ষেত্রে খুবই বিরল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102