

স্টাফ রিপোর্টার: করোনা কেড়ে নিলো আরো একটি প্রাণ। মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও স্টার ডেকোরেটার্স এর স্বত্ত্বাধিকারী বাবু সঞ্জিত কুমার হাসপাতালে ভর্তি হন।
বৃহস্পিতবার (২২জুলাই) রাত ২ টার দিক মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ব্যবসায়ী ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আজ শুক্রবার সকালে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার তার গ্রামের বাড়িতে শেষ কৃর্তি সম্পন্ন হয়।