রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ব্রিটেনে কেন ধর্মঘট করছেন শিক্ষকরা?

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটেনজুড়ে আবারও ধর্মঘট পালন করছেন স্কুল শিক্ষকরা। বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। চলতি সপ্তাহে এটা তাদের দ্বিতীয় ধর্মঘট। এর ফলে দেশজুড়ে হাজার হাজার স্কুলের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।

এর আগে বুধবার ধর্মঘট পালন করেন ব্রিটেনের শিক্ষকরা। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, সমস্যার সমাধানে সরকার শিগগিরই কোনো চুক্তিতে না পৌঁছালে অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকতে পারে ধর্মঘট।

যুক্তরাজ্যে বহুদিন ধরেই সরকারি স্কুল শিক্ষকদের মধ্যে বেতন ও ভাতা নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ সম্প্র্রতি বিক্ষোভ-প্রতিবাদে রূপ নিয়েছে। চলতি বছরের শুরুর দিকে প্রথম ধর্মঘটের ডাক দেন শিক্ষকদের সংগঠন ন্যাশনাল অ্যাডুকেশন ইউনিয়ন (এনইইউ)। প্রায় তিন লাখ শিক্ষক ও শিক্ষাকর্মী এই ধর্মঘটে সমর্থন দেন। সরকার এর আগে শিক্ষকদের ১ হাজার পাউন্ড এককালীন নগদ অর্থ প্রদানের প্রস্তাব দিয়েছে।

এছাড়া বেতন বাড়ানো হয়েছে ৪ দশমিক ৫ শতাংশ। ইউনিয়নগুলো সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে আলোচনা স্থগিত হয়ে যায়।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102