সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

তেতুলিয়ায়

নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে জরিমানা

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩৩০ এই পর্যন্ত দেখেছেন
বৃহস্পতিবার (৬ জুলাই)  বিকেলে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজার থেকে  নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন তেতুলিয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সোহাগ চন্দ্র সাহা। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী। অভিযানে তিনটি দোকান হতে মোট ৭০.২৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং ৭৫০০/-(সাত হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে তেঁতুলিয়া মডেল থানার একদল পুলিশ সদস্য সক্রিয়ভাবে সহযোগিতা করেন।  অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102