রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সেন্ট্রাল হাসপাতাল নিয়ে মানহানিকর বক্তব্য

ডা. সংযুক্তা’র বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতাল নিয়ে মানহানিকর বক্তব্য দিয়ে সুনাম ক্ষুন্ন করার অভিযোগে ডা. সংযুক্ত সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে সেন্ট্রাল হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক এ মামলা দায়ের করেন।

মামলাটির জন্য কোর্ট ফি দেয়া হয়েছে। আসামির জবাব দাখিলের জন্য সমন জারি করা হবে। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম সোহেল বিষয়টি জানিয়েছেন।

তথ্যসূত্রে জানা যায়, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার মাধ্যমে স্বাভাবিক প্রসব করাতে কুমিল্লা থেকে এসে গত ৯ জুলাই সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্তানসম্ভবা আঁখি। তবে ড. সংযুক্তা তখন ছিলেন বিদেশে। সেদিন ড. সংযুক্তার সহকারী চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানোর পর মারা যায় আঁখির সদ্যোজাত সন্তানটি। আঁখির অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ১৮ জুন।

এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমণ্ডি থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে যে মামলা করেন তাতে চিকিৎসক শাহজাদী, মুনা ও ডা. মিলি’র পাশাপাশি চিকিৎসা সহকারী জমির, এহসান ও হাসপাতালের ব্যবস্থাপক পারভেজকে আসামি করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102