

এ এস পলাশ,জামালপুর : আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব তজিবর রহমান তজি এর জানাযা নামাজ আজ (২২ জুলাই) রাতে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি,জিএস মিজানুর রহমান, এডভোকেট আমান উল্লাহ আকাশ, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু,শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম প্রমূখ।মরহুম তজি’র জানাযা নামাজে জামালপুর পৌর এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ সহ জেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জানাযার নামাজে অংশগ্রহণ করেন। জানাযা নাম শেষে তার পারিবারিক কবরস্থান এ দাফন করা হয়।