বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন
সংক্ষিপ্ত একদিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। মূলত, আসন্ন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) ইস্যুতে আলোচনা করতে তার এ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইং এর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সৌরভ কুমার সকালে ঢাকায় পৌঁছাবেন। সফরের শুরুর কর্মসূচিতে সৌরভ বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। পরে নয়া দিল্লির পররাষ্ট্রের সচিব (পূর্ব) যাবেন বিমসটেকের কার্যালয়ে। সেখানে তিনি বৈঠক করবেন বিমসটেকের সেক্রেটারি জেনারেল তেনজিন লেকফেলের সঙ্গে।

তিনি শুক্রবার সকালে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন বলে তিনি জানান।

গত বছরের জানুয়ারি থেকে ভারতের পররাষ্ট্রসচিব (পূর্বের) দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক সৌরভ কুমার। ১৯৮৯ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেয়া সৌরভ বর্তমান দায়িত্বের আগে মিয়ানমার ও ইরানে নয়া দিল্লির হয়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102