শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

পর্তুগাল ২৪০০ বাংলাদেশিকে বৈধতা দিলো

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

চলতি বছর পর্তুগালে স্থায়ী বসবাসের বৈধতা পেলেন ২ হাজার ৪০০ বাংলাদেশি। পর্তুগাল ইমিগ্রেশন অ্যান্ড বর্ডার সার্ভিস (এসইএফ) সম্প্রতি এই বৈধতা ঘোষণা করেছে। ইনফোমাইগ্রেন্টস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বৈধকরণের আওতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছেন ভারতীয়রা। দেশটির দুই হাজার ৯৩৫ জন নাগরিক চলতি বছর বৈধতা পেয়েছেন।

গতবছর দেশটিতে বসবাসকারী বৈধ ভারতীয় অভিবাসীর সংখ্যা ছিল ৩৫ হাজার ৪১৬ জন। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। চলতি বছরের জুন পর্যন্ত দুই হাজার ৪০৫ জন অবৈধ বাংলাদেশি দেশটিতে বৈধতার সুযোগ পেয়েছেন। বর্তমানে দেশটিতে বৈধ বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ১৮ হাজার ৮৭৩ জন। দেশটিতে অভিবাসী বসবাসের তৃতীয় অবস্থানে আছে নেপাল। নেপালের দুই হাজার ২৬ জন অভিবাসী চলতি বছর দেশটিতে বৈধ হওয়ার সুযোগ পেয়েছেন।

গতবছর বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের পরিসংখ্যানে ভারতের পরেই নেপালের নাগরিকদের অবস্থান ছিল। ২৩ হাজার ৮৩৯ জন বৈধ অভিবাসী নিয়ে দ্বিতীয় শীর্ষ দেশ ছিল নেপাল। চলতি বছর এক হাজার ৪৪৫ জন অভিবাসী নিয়ে চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানের অভিবাসীরা। ২০২২ সালে মোট ১০ হাজার ৮২৮ জন পাকিস্তানি বৈধ হিসেবে পর্তুগালে অবস্থান করছিলেন। সর্বশেষ, চলতি বছর ১৪ জন শ্রীলঙ্কার নাগরিক নিয়মিত হয়েছেন। গত বছর দেশটিতে মোট ১২৯ জন নিয়মিত শ্রীলঙ্কান অভিবাসী বসবাস করছিলেন।

পর্তুগালের অভিবাসন আইন অনুযায়ী কাজের মাধ্যমে বৈধতা পেতে পারেন অনিয়মিত অভিবাসীরা। ২০২১ ও ২০২২ সালে সব শর্ত মেনে আবেদন করা ব্যক্তিদের বড় একটি অংশ প্রশাসনিক জটিলতার কারণে এখনো বৈধতার অপেক্ষায় আছেন। তবে জটিলতা কমানোর জন্য চলতি বছরের শুরুতে উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102