শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

এসসিও বৈঠকে পুতিন- শি-মোদি ও শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন
এসসিও মানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন। ভারত এবার এসসিওর চেয়ারম্যান। এই বৈঠক এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে বেশ কয়েকটি কারণে। ওয়াগনার বিদ্রোহের পর প্রথমবার এ ধরনের বৈঠকে যোগ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।

বৈঠকে যোগ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। বেলারুশ এত দিন পর্যবেক্ষক দেশ হিসেবে ছিল। এবার তারা এসসিওর সদস্য হচ্ছে।
আর মার্কিন সফরের পর নরেন্দ্র মোদি এবার এমন একটা বৈঠকের সভাপতিত্ব করছেন, যেখানে চীন, রাশিয়া, পাকিস্তান, ইরান, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তানের শীর্ষ নেতারা ছিলেন। এ ছাড়া পর্যবেক্ষক দেশ হিসেবে ইরান, বেলারুশ, মঙ্গোলিয়ার শীর্ষ নেতারাও ছিলেন। সেই বৈঠকেই সন্ত্রাসবাদ নিয়ে নরেন্দ্র মোদি ও শেহবাজ শরিফ নাম না করে একে অন্যকে আক্রমণ করলেন।

মোদি যা বললেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার উদ্বোধনী ভাষণে বলেছেন, ‘এই বৈঠকের থিম হলো সিকিওর।

এস মানে সিকিউরিটি বা সুরক্ষা, ই মানে ইকোনমিক ডেভেলপমেন্ট বা আর্থিক উন্নয়ন, সি মানে কানেক্টিভিটি বা যোগাযোগ, ইউ মানে ইউনিটি বা ঐক্য, আর হলো রেসপেক্ট বা সম্মান (এখানে সার্বভৌমত্বের প্রতি সম্মান) এবং ই-এর অর্থ এনভায়রনমেন্ট বা পরিবেশ। বৈঠকের পাঁচ স্তম্ভ হলো স্টার্ট আপ, ঐতিহ্যবাহী ওষুধ, যুবদের ক্ষমতা দেওয়া, সবাইকে ডিজিটাল ব্যবস্থার মধ্যে নিয়ে আসা এবং বৌদ্ধ ধর্মের ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়া।’এ ছাড়া পাকিস্তানের নাম না করে মোদি বলেছেন, ‘কিছু দেশ তো সীমান্তপারের সন্ত্রাসকে তাদের নীতি হিসেবে নেয়। এসসিওর উচিত এ ধরনের দেশের সমালোচনা করা।’ কিছু দেশ সন্ত্রাসবাদকে আশ্রয় দিচ্ছে, সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে বলেও সমালোচনা করেন তিনি।

শেহবাজের বক্তব্য
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও সন্ত্রাসবাদের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘স্পষ্ট ও দ্বিধাহীনভাবে সন্ত্রাসবাদের নিন্দা করতে হবে।  কোনো ধরনের সন্ত্রাসবাদ বরদাশত করা যাবে না। এসসিও দেশগুলো তাদের অঞ্চলে শান্তি ও অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করবে।’

শরিফ বলেছেন, ‘সন্ত্রাসবাদ হলো বহু মাথাওয়ালা দানব। সর্বশক্তি দিয়ে তার বিরুদ্ধে লড়তে হবে। কূটনৈতিক লাভের জন্য সন্ত্রাসবাদের প্রসঙ্গ তোলার লোভ ছাড়তে হবে। নিজের দেশে একা ও দেশের বাইরে সম্মিলিতভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে।’

তিনি আরো বলেছেন, ‘ঘরোয়া রাজনৈতিক লাভের জন্য সংখ্যালঘুদের বিরুদ্ধাচরণ করা উচিত নয়।’ এভাবেই নাম না করে মোদির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

আফগানিস্তান নিয়ে তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী আফগান সরকারের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা জরুরি।’

পুতিন যা বলেছেন
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করে যাবেন। তার দাবি, এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া আরো শক্তিশালী হয়েছে। তিনি বলেছেন, এসসিওর দেশগুলোর সঙ্গে তাদের দেশের মুদ্রায় বাণিজ্য করার ফলে নিষেধাজ্ঞার ধার কমে গেছে।

রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য এসসিও দেশগুলোকে ধন্যবাদ জানান পুতিন।

শি চিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে দাদাগিরি ও ক্ষমতার রাজনীতির বিরোধিতা করার ফলে বিশ্ব এখন অনেক বেশি ন্যায়সংগত হয়েছে। বিশ্বে সব দেশের জন্য সমানাধিকার, সমান সুযোগ এবং ন্যায়সংগত নিয়ম-কানুন প্রয়োজন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102