রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

হবিগঞ্জ জেলা আ’ লীগ সাধারণ সম্পাদকের মাতার মৃত্যুতে শোক প্রকাশ

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৪৮৩ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী এবং নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর  মাতা বিশিষ্ট সমাজ সেবিকা মমতাজ বেগম চৌধুরী সোমবার আমেরিকায় নিউইয়র্ক সময় সকাল ১.৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি – — – রাজিউন)।

মরহুমার গ্রামের বাড়ী উপজেলার করগাওঁ গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মেজো ছেলে এমদাদ চৌধুরী ও ছোট ছেলে আবু সায়েদ চৌধুরী কুটির সাথে আমেরিকা নিউইয়ার্ক বসবাস করে আসছিলেন।

মরহুমার মৃত্যুর সংবাদ উনার জন্মস্থান নবীগঞ্জে পৌছলে নবীগঞ্জ উপজেলাসহ জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ মরহুমার বাসভবন হবিগঞ্জ শহরে উপস্থিত হয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী ও নিউইয়ার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর মমতাময়ী মা’য়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সহ সভাতি এমএ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, চেয়ারম্যান দিলাওর হোসেন, চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা, জেলা আওয়ামী লীগের সদস্য সুকেন্দু রায় বাবুল, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল মালিক, সাবেক পৌর প্যানেল মেয়র-১ এটিএম সালাম, আওয়ামী লীগ নেতা ওহি দেওয়ান চৌধুরী, যুবলীগ নেতা রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, লোকমান খান, কাউন্সিলর জাকির হোসেন, কবির মিয়া, নানু মিয়াসহ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উল্লেখ্য, মরহুমা মমতাজ বেগম চৌধুরী মৃতদেহ দেশে এনে দাফন করা হবে বলে বড় ছেলে এডভোকেট আলমগীর চৌধুরী জানিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102