রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য

১৬০ কোটি টাকা মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য আরো ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড (১৬০ কোটি টাকা) মানবিক সহায়তা দেবে যুক্তরাজ্য। গতকাল সোমবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এ তথ্য জানায়।

যুক্তরাজ্য এ সহায়তার আওতায় রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, পানি, স্যানিটেশন, শরণার্থী ও আশ্রয়দাতা স¤প্রদায়কে শিশু সুরক্ষা সেবা দেবে। বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সমগ্র বাংলাদেশের লোকও এ সহায়তা পাবে।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রথমবারের মতো কক্সবাজার সফরে যুক্তরাজ্যের এ সহায়তার ঘোষণা দেন। ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে দুর্যোগে ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। সারা বাংলাদেশে মানবিক প্রয়োজনে সাড়া দেয়ার জন্য ইউকে সহায়তার ১১ দশমিক ৬ মিলিয়ন পাউন্ডের এ নতুন প্যাকেজটি ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। যুক্তরাজ্যের এ সহায়তা কার্যক্রম বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ বাস্তবায়িত করবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102