বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

মূল্যস্ফীতি দশমিক ২০ শতাংশ জুনে কমেছে

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

সরকারি হিসাবে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের শেষ মাস জুনে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। যা আগের মাস মার্চে ছিল ৯ দশমিক ৯৪ শতাংশ।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জুন মাসের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে মূল্যস্ফীতির এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

মূল্যস্ফীতির অর্থ হলো ২০২২ সালের জুন মাসে দেশের মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেয়েছিল, চলতি বছরের জুন মাসে তা কিনতে ১০৯ টাকা ৭৪ পয়সা খরচ করতে হয়েছে।

মে মাসে মূল্যস্ফীতি ছিলো ৯ দশমিক ৯৪ শতাংশ। অর্থাৎ সে সময় ওই পণ্য বা সেবা কিনতে খরচ হয় ১০৯ টাকা ৯৪ পয়সা।

মে মাসের মূল্যস্ফীতি ছিল দেশের গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি ছিল ২০১১ সালের মে মাসে। সে সময় দেশে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২ শতাংশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102