শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার এর সাক্ষাৎ অনুষ্ঠিত পর্যটনের বিকাশে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন ২ বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তিতে গ্রাহকরা মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক

বাংলাদেশ নিয়ে নিজের পরিকল্পনা জানালেন কিশোয়ার চৌধুরী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: অস্ট্রেলিয়ান মাস্টারশেফ ১৩তম আসরের দ্বিতীয় রানার আপ বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী জানিয়েছেন, রান্না নিয়ে একটি বই লিখছেন তিনি। আর এই বই প্রকাশ উপলক্ষে বাংলাদেশের আসার পরিকল্পনা করছেন তিনি। ইউকেবিডি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বাংলাদেশে কোনো রেস্টুরেন্ট করার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে কিশোয়ার বলেন, সে রকম কোনো পরিকল্পনা তার নেই। ২০২০ সালে করোনা মহামারির আগে বাংলাদেশে এসেছিলেন জানিয়ে কিশোয়ার বলেন, বাংলাদেশের প্রতি শিকড়ের টান অনুভব করেন তিনি।

করোনার আগে বছরে একবার হলেও বাংলাদেশে আসতেন বলে জানান তিনি।ঈদের দিন কী রান্না করেছেন জানতে চাইলে কিশোয়ার বলেছেন, এই ঈদে বেশি সময় পাননি। তারপরও পরিবারের সবার জন্য তানাকা (মাংস দিয়ে তৈরি জাপানি কুইজিন) রান্না করেছিলেন তিনি। মাস্টারশেফ প্রতিযোগিতায় ব্যস্ত সময় পার করে পরিবারের সঙ্গেই ঈদ উযপাদন করেছেন কিশোয়ার।অস্ট্রেলিয়ান মাস্টারশেফ ১৩তম আসরের দ্বিতীয় রানার আপ হওয়ায় রাতারাতি আন্তর্জাতিক তারকা হয়ে ওঠেন কিশোয়ার। সাহস, পরিশ্রম, রুচি আর মেধা দিয়ে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পান্তাভাত, শুকনা মরিচ পোড়া, ভাজা মাছ, আলু ভর্তা ও নানা রকম বাঙালি পরিবেশন করে এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বব্যাপী অন্য এক বাংলাদেশকে পরিচিত করিয়েছেন ৩৮ বছর বয়সী এই নারী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102