

মকিস মনসুর : ঈদ আমাদের জন্য বয়ে আনে অনাবিল আনন্দ ; সমগ্র বৃটেনের ন্যায় ওয়েলসের রাজধানী কাডিফ শহরের প্রতিটি মসজিদে পবিত্র ঈদুল আজহা ভাবগাম্ভীর্যের সাথে ও ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে সরকার প্রনিত দিক-নির্দেশনা এবং সাস্থ্যবিধি মেনে উদযাপিত হয়েছে।
কাডিফ শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে অনুষ্ঠিত ঈদ জামাতের ঈমামতি করেন মসজিদ খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান ও হাফিজ হাবিবুর রহমান।
মসজিদ কমিটির চেয়ারম্যান আলহাজ আব্দুল মুমিন, জেনারেল সেক্রেটারি আলহাজ্ব রেনু মিয়া,জয়েন্ট সেক্রেটারি কাজী মোহাম্মদ শাহজাহান,ট্রেজারার আব্দুর রহমান বাবুল,জয়েন্ট ট্রেজারার রকিবুর রহমান সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফিরে আসুক দুর্যোগমুক্ত এক সুন্দর মানবিক পৃথিবী এই প্রত্যাশা করেছেন।
পরিশেষে দোয়ার মাধ্যমে বাংলাদেশ ও মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি সহ মহাণ আল্লাহ রাব্বুল আলামীন যেনো মানবজাতিকে মরনব্যাধি করোনা থেকে রক্ষা করেন এই কামনা করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সাবিক ব্যাবস্থাপনায় অক্লান্ত পরিশ্রম করেছেন ভাইস চেয়ারম্যান দেওয়ান টুটুল চৌধুরী,আবুল হোসেন রিংকু,মিজানুর রহমান মিজ,রুহুল আলম, সুমন চৌধুরী ও তাজুল ইসলাম সহ কমিউনিটি নেতৃবৃন্দ।