

কার্ডিফ সিটি কাউন্সিলের নব নির্বাচিত প্রথম এশিয়ান বাংলাদেশী মুসলিম মহিলা রাইট অনারেবল লর্ড মেয়র ড: বাবলিন মল্লিকের সম্মানে সাউথ ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে রোববার ( ২৫ জুন) বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে এক নাগরিক সম্বর্ধনার আয়োজন করা হয়। সম্বর্ধনা সভাটি অনুষ্ঠিত হয় কার্ডিফের সেন্ট পিটার্স স্ট্রীটের সেন্ট পিটার্স হলে।
অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন তাদের সবাই আমার বন্ধুবান্ধব। তারা যখন আমাকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানালেন তখন খুশি হয়েই বললাম, আমি আসবো। এতো বড় একটা অনুষ্ঠান, তাছাড়া আমাদের শুধু বাঙালী কমিউনিটিই নয়, তিনি বাঙালী জাতির গৌরব
রাইট অনারেবল ড: বাবলিন মল্লিক শুধু কার্ডিফ সিটি কাউন্সিলেরই নব নির্বাচিত প্রথম বাংলাদেশী লর্ড মেয়র নন, তিনি দক্ষিণ এশিয়ার মধ্য থেকেও একজন প্রথম নারী লর্ড মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশীদের মুখ উজ্বল করেছেন।
গত কয়েক বছর ধরে কার্ডিফের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জিসিএসসি, ডিগ্রি সহ অন্যন্য পরীক্ষাগুলোতে পরীক্ষার ফলাফল দেখে ওয়েলস থেকে প্রকাশিত আমার প্রথম বাংলা বইতে ” সাউথ ওয়েলসের কৃতি ছাত্রছাত্রী’ অধ্যায়ে আমি আশাবাদ ব্যক্ত করে লিখেছি, ”গত কয়েক বছর ধরে আমি দেখে আসছি ওয়েলসের ছাত্র ছাত্রীদের সাফল্য। তারা অক্সফোর্ড, আমেরিকার হাভার্ড ইউনিভর্সিটির মতো বিশ্ব বিখ্যাত ইউনিভার্সিটিগুলোতেও তাদের আসন গেড়েছে। লেখাপড়া করছে। তারা যখন অক্সফোর্ড, হাভার্ড ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে আসবে, কর্মক্ষেত্রে তাদের অবস্থান যে উচ্চ পর্য্যায়েই হবে সে কথা বলার অপেক্ষা রাখেনা। ছাত্রীদের এই চমকপ্রদ ফলাফলের ব্যাপারে তাদের পরিবার এবং এখানকার সাংবাদিক, কমিউনিটি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মতামত জানতে চাইলে আশাবাদ ব্যক্ত করে তারা বলেন, অদূর ভবিষ্যতে আমাদের ট্যালেন্টরা চাকুরী, সাংবাদিকতা, ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক অঙ্গণে একটা শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে। এতে শুধু ওয়েলসই নয়, সারা বিশ্বে তারা বাংলাদেশের নাম উজ্বল করবে।”
গত রোববারের ড: বাবলিন মল্লিকের সম্মানে আয়োজিত নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠানে যোগদান করে টেবিলে বসে ভাবছিলাম, আজ কমিউনিটির নেতৃবৃন্দ, কাউন্সিলার, সাংবাদিক সহ সাধারণ জনসাধারণের মনের আশা পূরণ হতে শুরু করেছে মাত্র। হল ভর্তি মানুষ, তারপরও জায়গা না পেয়ে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছেন। সবাই পরিবার সহ এসেছেন তাদের ছেলে মেয়েদের নিয়ে। তাদের যেন আনন্দের সীমা নেই।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শেখ মোহাম্মদ আনোয়ার। এরপর রাইট অনাবেল ড: বাবলিন মল্লিককে মহিলাদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ডা: মিসেস রাবেয়া খাতুন, সৈয়দা বনি কারমানি, মুক্তা উদ্দিন, শেখ জেসমিন জাহেদ, আলেয়া আনসারী, মমতাজ বেগম ও শর্মিলি নাজ সহ অন্যান্যরা। এ সময় তাঁকে একটি ক্রেষ্টও প্রদান করা হয়।এক যোগে হল ভর্তি মানুষের করতালিতে আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো হল। এরপর মানপত্র পাঠ করেন নব প্রজন্মের সন্তান কাহেরা শাহ।
অনুষ্ঠানে সংবর্ধনা কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি নেতা আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী, প্রাক্তন ছাত্র নেতা আব্দুল মালিকের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লর্ড মেয়রের গর্বিত পিতা কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরোজ, প্রবীণ মুরুব্বি আলহাজ্ব আব্দুল মজিদ, কাউন্সিলার আলী আহমদ, লর্ড মেয়রের বোন কাউন্সিলার জেসমিন চৌধুরী, কাউন্সিলার সালেহ আহমদ, ফজলুল হক ফারুক, মো: সিরাজ আলী, আব্দুল হান্নান শহীদুল্লাহ, শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, লর্ড মেয়রের স্বামী অধ্যাপক মল্লিক মোসাদ্দেক, তাহমিনা খান, মো: আনা মিয়া, এস এ রহমান মধু, আলহাজ্ব আলী আকবর, আখতারুজ্জামান কুরেশী নিপু, হারুন তালুকদার, নুরুল হক আনসারী, সাংবাদিক মোস্তফা সালেহ লিটন, গোলাম মর্তুজা, আলহাজ্ব লিয়াকত আলী, জয়নাল উদ্দিন শিবুল, আফজল খান মিতু, কাজি মোহাম্মদ শাহজাহান, রফিকুল ইসলাম, এস আই চৌধুরী বাবলু, সেলিম আহমদ, ইয়াছিন চৌধুরী লায়েক, আবুল কালাম মুমিন, জিল্লুল চৌধুরী, খলিলুর রহমান, নব প্রজন্মের সন্তান আমিরা হোসেন, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বক্তারা কার্ডিফ সিটি কাউন্সিলে মুসলিম ও এথনিক মাইনোরিটির মধ্যে প্রথম বারের মতো লর্ড মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে কমিউনিটির মুখ উজ্বল করায় ড: বাবলিনকে আন্তরিক অভিনন্দন জানান। এছাড়াও বক্তারা অদূর ভবিষ্যতে বাংলাদেশী কমিউনিটি থেকে একজন পার্লমেন্ট সদস্যও পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন, যে দল থেকেই হোক না কেন পার্লামেন্টের সদস্য হিসেবে একজন বাংলাদেশী নমিনেশন পেলে, যদি আমরা দলমত নির্বিশেষে তার জন্য একযোগে কাজ করি তা হলে একজন পার্লামেন্ট সদস্য পাওয়া আমাদের জন্য কঠিন হবে বলে মনে হয় না। তাই আসুন আমরা এব্যাপারে চিন্তা ভাবনা শুরু করি।
লর্ড মেয়র ড: বাবলিন মল্লিক কমিউনিটির সবার প্রতি কৃতঞ্জতা জনিয়ে নবপ্রজন্মের সন্তানদের বৃটিশ রাজনীতিতে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এ ছাড়াও তিনি আগামী এক বছরে উনার দায়িত্ব পালন কালে লর্ড মেয়র চ্যারিটিতে সবাইকে সহযোগিতা করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন।
অনুষ্ঠানে জালালিয়া মসজিদের চেয়ারম্যান মো: লিলু মিয়া সহ আয়োজক কমিটির সবার ব্যবস্থাপনায় মধ্যাহ্ন ভোজ পরিবেশন শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।