বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

সুইডেনের ঘটনায় তীব্র নিন্দা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

সুইডেনের রাজধানী স্টকহোমের সেন্ট্রাল মসজিদে ঈদুল আজহার ছুটিতে এক চরমপন্থীর পবিত্র কুরআনের কপি পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।

সৌদি গণমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়, এই ধরনের ঘৃণামূলক কাজকে কোনো যুক্তি দিয়েই গ্রহণ করা যায় না। এর মাধ্যমে স্পষ্টভাবে ঘৃণা এবং বর্ণবাদকে উস্কে দেওয়া হয়েছে। তাছাড়া এটি সহনশীলতা, সংযম এবং চরমপন্থাবিরোধী মূল্যবোধের আন্তর্জাতিক প্রচেষ্টার সরাসরি পরিপন্থী। সেই সঙ্গে এ ঘটনা পারস্পরিক সম্মানকে ক্ষুণ্ন করে।

সুইডিশ পুলিশ স্টকহোমের প্রধান মসজিদের বাইরে কুরআনের কপিতে আগুন দেওয়ার পর ওই ব্যক্তির বিরুদ্ধে ‘জাতিগোষ্ঠীর’ বিরুদ্ধে আন্দোলন করার অভিযোগ এনেছে। আর সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ওই ব্যক্তির প্রতিবাদ আইনিভাবে বৈধ হলেও, কাজটা সঠিক হয়নি। এ কাজের অনুমতি দেওয়া বা না দেওয়া আসলে পুলিশের ওপর নির্ভর করে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুরআনের কপিতে আগুন দেওয়া ব্যক্তির নাম সালওয়ান মোমিকা। ৩৭ বছর বয়সি এই ব্যক্তি কয়েক বছর আগে ইরাক থেকে সুইডেনে পালিয়ে যান। তার বক্তব্য হলো, তিনি বাক স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে চান।

তার মতে, এটা গণতন্ত্র। তারা যদি বলে আমরা এমনটা করতে পারি না, তবে তো গণতন্ত্র বিপদের মধ্যে রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102