

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সব নাগরিকের, সে যে দলেরই হোক। সুতরাং কোনো নাগরিক যাতে অন্যের প্ররোচনায় বিপথগামী না হয়। বিপথগামী হলে দেশের অবস্থা, আমাদের এই উন্নয়নটা ব্যাহত হতে পারে।
বৃহস্পতিবার (২৯ জুন) সকালে সিলেটে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্যরা, শীর্ষ রাজনৈতিক, জনপ্রতিনিধিসহ লাখো সাধারণ মুসল্লিরা ঈদ জামাতে অংশ নেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের দিনের সবাইকে আহ্বান করব, আপনারা কান-চোখ খোলা রাখবেন। আপনারা অত্যন্ত সজ্ঞান, বাংলাদেশের জনগণ সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারা যথেষ্ট সজ্ঞান। তারা জানে এবং বোঝে কখন কী করতে হবে।
তিনি আরও বলেন, দেশের জনগণের ওপর আমার বিশ্বাস আছে। কেউ কেউ হয়তো বিপথগামী হতে পারে, বৃহত্তর জনগণ কখনও বিপথগামী হবে না।
নিউজ /এমএসএম