বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা নরেন্দ্র মোদির

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার এক চিঠিতে এ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়, ঈদুল আজহা সবার মধ্যে ত্যাগ, প্রীতি, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের অনুস্মারক হিসেবে কাজ করে। দু’দেশের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয়পক্ষের মানুষের আত্মত্যাগে নির্মিত হয়েছে।

ঈদুল আজহার এ উৎসব দু’দেশের জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102