শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জবিতে ১৫১ কোটি টাকার বাজেট পাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১৫১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। সিন্ডিকেট সভার সর্বসম্মতিক্রমে এই বাজেট পাস করা হয়।

মঙ্গলবার রাত আটটায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের অনুপস্থিতিতে (হজে থাকায়) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীন এই বাজেট উপস্থাপন করেন।

বাজেট পর্যালোচনায় দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাদি বাবদ ১১৭ কোটি ৬৩ লাখ টাকা, পণ্য ও সেবা বাবদ সহায়তা খাতে ২৭ কোটি ৫০ লাখ টাকা, পেনশন খাতে ৪ কোটি ৭৩ লাখ টাকা, গবেষণা অনুদানে ৩ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়াও প্রাথমিক স্বাস্থ্য সেবা খাতে ৭ লাখ টাকা, অন্যান্য অনুদানে ১ কোটি ৭ লাখ টাকা, যন্ত্রপাতি অনুদানে ১ কোটি ৮৮ লাখ টাকা, যানবাহন খাতে ১ কোটি ৩০ লাখ টাকা, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে ৯৫ লাখ টাকা ও অন্যান্য মূলধন খাতে ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মোট ১৫৮ কোটি ৭৫ লাখ টাকা খরচ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় মোট ৭ কোটি ১ লাখ টাকা বাদ দেয়া হয়েছে। এতে মোট বাজেট ধরা হয়েছে ১৫১ কোটি ৭৩ লাখ টাকা।

এর আগে চলতি বছরের ২২ মে ২০২৩-২৪ অর্থবছরে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তন্মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১৫৮ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।

এর আগে ২০২২-২৩ অর্থ বছরে মোট ১২৩ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এছাড়া ২০২১-২২ অর্থ বছরে বাজেট ছিল ১৩০ কোটি ১৯ লাখ টাকা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102