শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সাফ চ্যাম্পিয়নশিপ

সেমিতে ১৪ বছর পর বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘ ১৪ বছর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৯ সালে সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজরা। তবে কয়েকবার সেরা চারের কাছাকাছি গিয়েও ব্যর্থতায় খেলা হয়নি সেমিফাইনাল। অবশেষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে হারিয়ে বহুল কাঙ্ক্ষিত সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

আজ বুধবার রাত ৮টায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে জামাল ভুঁইয়ারা। বাংলাদেশের পক্ষে একটি করে গোল করেন শেখ মোরসালিন ও রাকিব হোসাইন। ভুটানের ডিফেন্ডার ফুন্টশো জিগমে আত্মঘাতী গোলটি করেন। এ ছাড়া ভুটানের পক্ষে সেন্ডা দর্জি একমাত্র গোলটি করেন।

ভুটানের বিপক্ষে ড্র করলেই চলবে সমীকরণ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে ভুটানের কাছে এক গোলে হারলেও সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকত লাল-সবুজদের। তবে প্রথমে গোল হজম করলে সেমি থেকে বাদ পড়ার সম্ভাবনা উঁকি দেয় ক্যাবরেরা বাহিনীর। তবে মোরসালিন ও রাকিবের গোলে দুর্দান্তভাবে ভুটানকে উড়িয়ে দেয় বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে আক্রামণ-পাল্টা আক্রমণ করে দুই দলের ফুটবলাররা। ম্যাচের ৩ মিনিটের মাথায় প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। গোলপোস্ট থেকে ক্ষিপ্রতায় বের হয়ে এসে হেডে বল ক্লিয়ার করেন ভুটান গোলকিপার। এর ৬ মিনিট পরেই আচমকা দূরপাল্লার শটে ভুটানকে এগিয়ে নেন সেন্ডা দর্জি।

পিছিয়ে পরে বাংলাদেশ দল আক্রমণের ঝড় তোলে ভুটানের রক্ষণে। ২১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ শটে গোল করে সমতায় ফেরান মুরসালিন। ৩০ মিনিটে রাকিবের শট ভুটানের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়িয়ে গেলে ২-১ গোলের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় গোলের ৬ মিনিট পর রাকিব দুর্দান্ত গোল করে বাংলাদেশকে ৩-১ গোলে এগিয়ে বিরতিতে যায় জামাল ভূঁইয়ার দল।

দ্বিতীয়ার্ধে শুরু থেকে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে চেষ্টা করে ভুটান। তবে তাদের সব প্রচেষ্টা তপু বর্মন-বিশ্বনাথ ঘোষদের জমাট রক্ষণে ব্যর্থ হয়ে যায়। বাংলাদেশ দলও গোলের সুযোগ তৈরি করেছিল। তবে ফিনিশিং দুর্বলতায় স্কোরলাইন বাড়াতে পারেনি বাংলাদেশ দল। অতিরিক্ত সময়ের শেষ বাশি বাজানোর সঙ্গে সঙ্গেই বাংলাদেশ শিবির উল্লাসে ফেটে পড়ে। এরই সঙ্গে ২০০৯ সালের পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ দল।

আগামী শনিবার বেঙ্গালুরুতে বিকেল ৪টায় প্রথম সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102