শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঈদের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানকে মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

পবিত্র ঈদুল আজহার ছুটির আগে ও পরে খোলার সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মশাবাহিত রোগ প্রতিরোধে দেশের সব অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

সম্প্রতি জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ এবং দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে গত ২২ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় আন্তমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় মন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সব মন্ত্রণালয়/বিভাগ নিজ উদ্যোগে তাদের অধীনস্থ দপ্তর/সংস্থার আওতাধীন প্রতিষ্ঠানগুলো মশাবাহিত রোগ, বিশেষ করে এডিস মশার প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে এডিস মশার লার্ভা জন্মদান করতে না পরে, সে জন্য ঈদুল আজহার ছুটির পরবর্তী অফিস/বিদ্যালয় খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিষয়টি নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102