সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

রাতেই ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

রাতেই দেশের ২০ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ জুন) বিকেল তিনটা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পুটয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, সকালে অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। অর্থাৎ ঈদের দিনেও বৃষ্টি থাকবে।

এতে বলা হয়, উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত এই লঘুচাপ বর্তমানে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টা বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, ঈদের দিন রাজধানীসহ দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, বরিশাল বিভাগে বেশি বৃষ্টি হতে পারে।

এদিকে, বুধবার (২৮ জুন) সকাল নয়টা পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102