শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

হবিগঞ্জের

হাওর থেকে যুবককের লাশ উদ্ধার

হবিগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জে মাহবুব মিয়া (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে লাশ হাওরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) বিকালে সদর উপজেলার শিয়ালদাড়িয়া হাওর থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে লোকজন হবিগঞ্জ সদর উপজেলার শিয়ালদাড়িয়া হাওরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে এসেছে। লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে লাশ হাওরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102