মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে

৬ দিনের জন্যে বাংলাবান্ধা বন্দর বন্ধ ঘোষনা

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চারদেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধায় ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বাংলাবান্ধা বন্দর ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাত্রা পথ  চলাচল স্বাভাবিক থাকবে।
সোমবার (২৭ জুন) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ইনচার্জ মো; আবুল কালাম আজাদ এবং বাংলাবান্ধা  সিএন্ডএফ আমদানি- রফতানি গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন।
তিনি বলেন, ভারত- বাংলাদেশ  উভয় দেশের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) থেকে রবিবার (২ জুলাই ) ও সাপ্তাহিক ছুটিসহ মোট ৬ দিন আমদানি-রফতানিসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী সোমবার (৩ জুলাই) পূর্বের ন্যায় বন্দরের
 কার্যক্রম পরিচালিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102