বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজারের জেলা প্রশাসক আবারও করোনা আক্রান্ত: ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলাবাসীকে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান আবারও করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার তার কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তিনি বাসায় আইসোলেশনে আছেন। তিনি মৌলভীবাজার জেলাবাসীকে ঈদুল উল আজহার শুভেচ্ছা জানান এবং সবার দোয়া কামনা করেন।

উনার ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে পাওয়া তথ্য তুলে ধরা হলো,

প্রিয় মৌলভীবাজারবাসী, আসসালামু আলাইকুম।

সকলকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা।
খুব বেশি ইচ্ছে ছিল আপনাদের সাথে ঈদের জামাতে নামাজ আদায় করে ত্যাগের মহিমায় মহিমান্বিত ঈদ-উল-আজহা এর আনন্দ ভাগ করে নেব। কিন্তু গত মঙ্গলবার কোভিভ-১৯ টেস্টে আমি পুনরায় পজিটিভ ফলাফল পেলাম। তাই এবারের ঈদে দূর থেকে আপনাদের আনন্দে অংশীদার হওয়ার কোনো বিকল্প আমার জন্য নেই। সৃষ্টিকর্তা চাইলে খুব শীঘ্রই হয়তো আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো।

বিগত এক বছরের অধিক সময় আপনাদের সাথে কাজ করে, একসাথে পথ চলে নিজেকে কতখানি আপনাদের মাঝে হারিয়ে ফেলেছি, আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসায় কতখানি সিক্ত হয়েছি, তার তীব্রতা অনুভব করার সুযোগ পেয়েছি গত দুই সপ্তাহে।

গত ০৫ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ আমি এবং আমার পরিবারের সকল সদস্য কোভিভ – ১৯ টেস্টে পজিটিভ রেজাল্ট পাই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনজনিত কারণে বাসায় থেকে, আপনাদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে কাজ করতে গিয়ে আমি অনুভব করেছি আপনারা সকলে আমাকে কতটা ভালবাসেন এবং আমি আপনাদেরকে কতটা অনুভব করি।

অসুস্থ থাকাকালীন সময়ে জনপ্রতিনিধিগণ, আমার অগ্রজ, অনুজ সহকর্মীগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল জীবনের বন্ধুগণ, সম্মানিত প্রবাসীগণ, সাংবাদিক বন্ধুগণ, সাংস্কৃতিক অঙ্গনের সকল প্রিয় মুখ, আত্মীয়-স্বজন, এবং সর্বোপরি প্রিয় মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ যেভাবে আমার খোঁজ-খবর নিয়েছেন, আমাকে সুস্থ হতে অনুপ্রেরণা যুগিয়েছেন, সেটি আমার জীবনে অর্জিত এক অনন্য অভিজ্ঞতা এবং সারা জীবন সকলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে এক অনন্য অনুপ্রেরণা।

সকলের ভালোবাসা, আশীর্বাদ ও শুভকামনায় আমার পরিবারের অন্যান্য সদস্য কোভিভ-১৯ টেস্টে নেগেটিভ হয়ে এখন পরিপূর্ণভাবে সুস্থ।

অসুস্থ থাকাকালীন সময়ে আপনাদের সকলের যে ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে পেয়েছি, বাকি জীবন সকলের জন্য নিবেদিত প্রাণ হয়ে, নিঃস্বার্থভাবে কাজ করতে তা অনুপ্রেরণা যোগাবে বহুগুণে। সকলের প্রতি ধন্যবাদ, অফুরন্ত কৃতজ্ঞতা এবং ভালোবাসা।

আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা খুব তাড়াতাড়ি আপনাকে সুস্থ করে জেলাবাসীর মাঝে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102